1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

ফিলিস্তিনির গাঁজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে উপজেলার নেজামপুর আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নেজামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আধুনিক মার্কেটর সামনে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন,

ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি বুলবুল আহমেদ, ৪নং ওয়ার্ড জামায়াতে আমির নুরুল ইসলাম, মাওলানা সোহরাব আলী, মাওলানা হারেছ উদ্দিন, হাফেজ মাওলানা বাইরুল ইসলাম ও গোলাম রাব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইসরাইল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পণ্যসামগ্রী বর্জন করুন।

এছাড়া, জাতিসংঘের উদ্যোশে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। নয়তো এর ফল ভালো হবে না। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকব। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর যুবদলের সহসম্পাদক মনিরুল ইসলাম রানা।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews