1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা

নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫

মনিরুল ইসলাম নাচোল প্রতিনিধিঃ

“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল -২ ও ৩ এর সাথে বারি তিল-৩ এর প্রয়োগিক মাঠ পরিক্ষা মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে, চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও নাচোল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং “বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে এলাকার কৃষক কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. আজাদুল হকের সভাপতিত্বে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা’র গবেষণা, প্রকল্পের পরিচালক এবং পিএসও ড. মাহবুবুল আলম তরফদার, বিনা’র পিএসও এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএম ওয়াহিদুজ্জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।

উল্লেখ্য যে, উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামের কৃষক আব্দুল আলিম দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল (বিনা) তিল-২, বিনা সেচে অল্প খরচে ভালো ফলন পেয়েছেন। সেই উপলক্ষে এলাকার কৃষক কৃষাণিদের নিয়ে মাঠ দিবসের মাধ্যমে তিল এবং অন্যান্যে কম খরচে বেশি ফলনশীল ফসল চাষাবাদে উদ্ভাবিত করেন অতিথিবৃন্দরা।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews