1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে পাবনার সুজানগরের শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) শোলাকুড়া, সাগতা ও শ্রীপুর গ্রামের মোট ৩০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় ১৫ কেজি ওজনের ১৫ ধরনের ইফতার ও ঈদ সামগ্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সবুজ শেখ, সাজ্জাদ শেখ, ত্বাবিবসহ আরও অনেকে উপস্থিত থেকে উপকারভোগীদের বাড়িতে গিয়ে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেন।

ফাউন্ডেশনের নীতিনির্ধারণী ফোরামের সদস্য কাজী ইমরান হোসেন মারুফ জানান, পাবনার সুজানগরের শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, চলতি বছর মোট ৪৭ জন উপকারভোগীর জন্য ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ জন হতদরিদ্র বিধবা, ৭ জন মাদ্রাসার এতিম শিশুসহ মোট ৮ জন এতিম শিশু, ৩ জন প্রতিবন্ধী এবং ১৬ জন অন্যান্য হতদরিদ্র ব্যক্তি।

নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের তালিকা প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ফাউন্ডেশনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নীতিনির্ধারণী ফোরাম ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ ফাউন্ডেশনের সদস্যরা এবং দেশ ও প্রবাসে অবস্থানরত অনেক শুভানুধ্যায়ী এই তহবিলে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এ মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews