1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্নে মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সময় আরো বক্তব্য রাখেন সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার। তিনি বলেন, আমাদের এই সংগঠনটির অতীতের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন, সেখানে জগন্নাথ দেবের রথ যাত্রায় লেবু জল বিতরণ, ঈদুল আযাহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, গরীব ও অসহায় পরিবারের অন্তষ্টিক্রিয়াতে (মৃতদেহর শেষকার্য) অর্থ প্রদান ও আদ্য-শ্রাদ্ধে সার্বিকভাবে সহায়তা করেছি। এছাড়াও শিশু পরিবারের (এতিম) সদস্যদের মাঝে সেলায় মেশিন বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা সামনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন আমাদের এই সমাজের অসচ্ছলতা বিমোচন করতে পারবো। পরে তারা বক্তব্যে শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews