1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আনিন নাইম (৩২) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। মৃত ভেবে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, নাইম রাতে মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বার রশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রাখা রয়েছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews