1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত-১

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল।

এ সময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews