1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শিবগঞ্জে শিশু সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অবিভাবক ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনারুল ইসলাম, শিশু সুরক্ষা সমাজকর্মী, সমাজসেবা অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও মিজানুর রহমান, চিলড্রেন এন্ড এ্যাডোলসেন্ট ক্লাব অর্গানাইজার, এপিসি প্রজেক্ট, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেন্ডার প্রমোটার, কিশোর কিশোরী ক্লাব, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ প্রমূখ

সভার উদ্দেশ্য ও অংশগ্রহনের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করনীয় দিকসমূহ তুলে ধরেন এসএসবিসি প্রকল্পের আব্দুল কাদির, সিএফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পরে বক্তব্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ ও আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে।

এছাড়াও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে হবে। সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন ঘটক, ইমাম, কাজ্বী, স্থানীয় নেতৃবৃন্দ, পুরোহিত, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সহিংসতা নিরোধ করা সম্ভব।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews