1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পৌনে দুই লাখ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে ৬৫৩ জন পেলেন ফ্রি চিকিৎসা সেবা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ  কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মডেল মসজিদে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, আটক-৩ ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ: ভারতীয় গরু-মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা গ্রহণ ও অধিকার রক্ষায় বর্ণাঢ্য প্রচার অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন 

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
মো. সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার শিশু সদনে অসহায় ও মা-বাবা হারা শিশুদের পাশে এসব বিতরণ করা হয়।
৫৯ বিজিবি জানায়, এতিম শিশুদের ঈদের দিনের জন্য নতুন পোশাক এবং ঈদের দিনের উন্নত খাদ্য পরিবেশনের জন্য পোলাও চাল, সেমাই, তৈলসহ সহায়ক খাদ্য উপকরণ নিয়ে তাদের ন্যূনতম ঈদের দিনের চাহিদা মেটানোর চেষ্টা করেন। এ ঈদ উপহার সামগ্রী শুধু তাদের চাহিদা মেটায়নি, তার চেয়েও বেশি পূরণ করেছে ভালোবাসার অভাবটুকু। আর নতুন পোশাক হাতে পেয়ে সেই অভিভাবকহীন সন্তানদের চোখেই জ্বলে উঠেছে তৃপ্তি ও প্রশান্তির আলো।
এতিম শিশুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে লেঃ কর্নেল গোলাম কিবরিয়া আবেগঘন কণ্ঠে জানান, এতিমদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারা এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই শিশুরাই আমাদের সমাজের অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত অভিপ্রায় ও চাওয়া। বলেন, আমরা সবাই নিজেদের অবস্থান থেকে যদি এভাবে একটু করে এগিয়ে আসি, তবে হয়েতো কোনো শিশু আর নিজেকে একা ও অসহায় ভাববে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews