1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

যৌথ অভিযানে মাদক উদ্ধার, আটক-৩

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিমান্তে যৌথ বাহিনী অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি বাড়ি থেকে মাদক উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর গ্রামে আমীর হোসেন (বাড়ীর মালিক), বাহাদুর হোসেন (২৫), মোসাঃ জেসমিন (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আমীর হোসেনের বাড়ীতে ৫৯ বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৩ জন আসামীকে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লক্ষ ২৮ হাজার টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য এবং নগদ টাকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews