1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ২৪টি ভারতীয় মোবাইল আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90;?algolist: 0;?multi-frame: 1;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 44;
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র বিরুদ্ধে আলমগীর আলীর ফেইসবুক লাইভে যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিজিবি’র দাবি বাহিনীর সম্মান হানির সুস্পষ্ট অপচেষ্টা।
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি ঘটনার বিষয়টি স্পষ্ট করেন।
বিজিবি জানায়, ৫৯ বিজিবির বিশেষ টহল দলের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ-শিবগঞ্জ সড়কে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদুৎ মোড় এলাকায় মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তিকে দেখতে পান বিজিবি। টহল দল তাদের থামানোর সংকেত দিলে চালক সুযোগ বুঝে মোটরসাইকেল টান দেন। টহল কমান্ডার মোটরসাইকেলের পেছনের যাত্রীর ব্যাগটি ধরে তাদের থামানোর চেষ্টা করলে ব্যাগটি কাঁধ থেকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি সন্দেহজনক মনে হলে টহলদল তা তল্লাশী করে ২৪ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন দেখতে পান। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জেলার শিবগঞ্জ থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, আলমগীর আলী তার নিজস্ব ফেইসবুক পেজ থেকে লাইভে এসে বিজিবি সদস্যদের বিরুদ্ধে তার কথিত ব্যাগে থাকা ৮ লক্ষ টাকা বিজিবি ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। পরবর্তীতে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য, সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়ীদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আলমগীর আলী একজন ভারতীয় চোরাই মোবাইল ব্যবসায়ী এবং দীর্ঘদিন তিনি এ ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। তিনি গত ২৫ সেপ্টেম্বর চোরাকারবারীর নিকট হতে ২৪টি মোবাইল সংগ্রহ করেন এবং বিক্রির উদ্দেশ্যে কানসাট হতে শিবগঞ্জ অভিমুখে যাত্রা করলে বিজিবি’র টহল দলের নিকট ব্যাগসহ ২৪টি মোবাইল আটক করা হয়।
সরকার বিজিবি’র উপর অর্পিত দায়িত্ব হিসেবে সার্বিকভাবে চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এ ব্যাপারে যে কোন অপপ্রচার রোধে সকলের সহযোগিতা কামনা করেন মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews