1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবা প্রদানের লক্ষ্যে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় জেলা শহরের স্বরূপনগরে অবস্থিত প্রকল্প কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রজেক্ট এর সভাপতি জমশেদ আলী। প্রজেক্ট এর বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন এফ এন এফ হাউজিং প্রজেক্ট এর সাধারণ সম্পাদক মোকসেদুল মোমেনিন, কোষাধ্যক্ হুমায়ুন কবির। এ সময় বক্তারা বলেন, এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান করবে। সাধারণ মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, “স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট গ্রাহকদের জন্য নিরাপদ, নৈতিক ও মানসম্মত জমি ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে শেয়ারহোল্ডারগণ তাঁরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews