1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ জন রোগী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে এক দিনব্যাপি চক্ষু চিকিৎসা গ্রহণ করেন ২৫০ জন চক্ষু রোগী।

বিনামূল্যে চক্ষু শিবির এর উদ্বোধন করেন প্রধান অতিথি আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হাসান।

আলোচনা সভায় অতিথিরা বলেছেন, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির। ভবিষ্যতে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঠিকাদার শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রিয়া সম্পাদক আসাদুজ্জামান সিহাব, মাশরাফি প্রমুখ।

জামান চক্ষু চিকিৎসা কেন্দ্র এর সহযোগিতায় ও ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ দিন ২৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রথমদিন রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক সেবা দেয়া হয়। সেখান থেকে ছানি অপারশেনের জন্য রোগীদের বাছাই করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews