1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চঞ্চল্যকর অপহরণ মামলায় শিশু উদ্ধার, আটক-২  চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে 

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের-সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ই ফেব্রুয়ারী সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর ফজলুল করিম শেলী ট্রাক টার্মিনালে সাধারন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি নাইরুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক শামিউল ইসলাম, আব্দুল কাদের রাজন সহ বর্তমান ক্যাবিনেটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ সকল কার্ডধারী শ্রমিকগন। সার্বিক উপস্থাপনা করেন বাবর আলী রুমন।
সাধারণ সম্পাদক আব্দুল খালেক শ্রমিকদের উদ্দেশ্যে জানান কোন নেতা যদি আপনাদের পছন্দ না হয়। আসছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তন করে নিবেন। কিন্তু কোন মুহূর্তে সংগঠনকে দুর্বল করা যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য না থাকলে কুচক্রী মহল আমাদের মাঝে বিভ্রান্তি ও বিভাজন  সৃষ্টি করবে। আগামী দিনে সবাই’কে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল শ্রমিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি।
সাধারণ সভায় জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করে। এছাড়াও শ্রমিকদের জীবন মান উন্নয়নে স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব নিকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews