1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবীদের মাঝে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তার আগে পৌরসভার নয়াগোলা হাট বাজার এলাকায় বিতরণ করা হয়।
এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা কিসমতি ও সনি জানান, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেককে ১ লিটারের একটি পানির বোতল এবং ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আর-ও জানিয়েছেন চলমান তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
অটো-চালক আব্দুল মতিন বলেন, এই তীব্র গরমে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এটি ভালো কাজ। পানি ও খাবার স্যালাইন দেওয়ার জন্য উপকার হচ্ছে। এরফান আলী’র মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো বলে জানান তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews