1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় পথচারী নিহত, আটক-১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) এসএম জাকারিয়া।

নিহত সবিনয় রায় পৌরসভার মালোপাড়ার মৃত অচিন্ত রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্র বলছেন পৌরসভার শিবতলা এলাকায় সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল নিহত সবিনয় রায়কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালক জোবায়েরকে আটক করা হয়েছে। আটককৃত সদর উপজেলার ফিল্ডেরহাটের হাসান আলীর ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews