1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৮ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ (BRTA) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) (যুগ্মসচিব) জনাব রুবাইয়াৎ-ই-আশিক।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মুসা জঙ্গী।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম,
টি আই ২ আজিজ ফেরদৌস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক রাসন চাকমা, মেকানিক্যাল এসিস্ট্যান্ট সাজেদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পেশাজীবি গাড়ি চালকদের গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সংকেত যথাযথভাবে অনুসরণ করা এবং পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান। উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে জেলায় ৬১জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ নেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews