1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
গত বুধবার ২২ই জুলাই “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্থানীয় তালীমুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ এবং সার্বিক সহযোগিতায় ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
আলোচনা সভায় বিআরটিএ-এর কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ এবং তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন, ওভারস্পিডিংয়ের ঝুঁকি, পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারের নিয়ম এবং সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত সেমিনারে  উপস্থিত ছিলেন চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক অনুষ্ঠানে  বক্তব্যে বলেন, “সড়কে দুর্ঘটনা কমাতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা আবশ্যক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক নির্দেশিকা সম্বলিত সচেতনতামূলক লিফলেট ও প্রদর্শনী সামগ্রী প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews