1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পৌনে দুই লাখ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে ৬৫৩ জন পেলেন ফ্রি চিকিৎসা সেবা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ 

পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য হলো নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এসআইসিআইপি। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিএমএসএমই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু জাফর মো. রকিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম।

বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, নেতৃত্বের দক্ষতা এবং আধুনিক উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews