1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে পৌনে দুই লাখ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র উদ্যোগে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের তেঘরিয়া খালের দুই পাড়ে এই বৃক্ষরোপন করা হয়। গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ জানান, আজ প্রধানমন্ত্রী কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় বিএমডিএ’র পুন:খননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে গাছ লাগিয়ে জেলায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ আসন্ন বর্ষা মৌসুমে বিএমডিএ জেলায় ১ লক্ষ ৭০ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী ৫ বছরে জেলায় প্রায় ২৭ লক্ষ বৃক্ষরোপন করা হবে বলে জানান তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews