1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জানুয়ারি) বিকেল তিনটায় ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতেপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, দুরুল ইসলাম সদস্য সচিব জেলা কৃষক দল, তোসলিম মেম্বার সাবেক সাধারন সম্পাদক নেজামপুর ইউনিয়ন, আসিফ আলী উপজেলা যুবদলের সভাপতি, গোলাম জাকারিয়া মেহরাব চেয়ারম্যান কসবা ইউনিয়ন পরিষদ, মজিবুর রহমান মজু সাবেক সহ সাধারন সম্পাদক জেলা যুবদল, মোসাদ্দিকুর রহমান সাবেক নাচোল পৌর বিএনপির সভাপতি সহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews