1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মনিরুল ইসলাম নাচোল প্রতিনিধিঃ

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমকালো আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাচোল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০শে জানুয়ারি বিকেলে উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে, নাচোল উপজেলা শাখা কৃষক দলের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নাচোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রফেসর আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন বিএনপি দলের সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ ।

এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews