1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।

গ্রেফতারকৃত জেম আলী নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের মৃত জিল্লুর রহমান এর ছেলে।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সোমবার ২০শে জানুয়ারি সকাল সুয়া ১০টার সময় নাচোল মহিলা কলেজের সামনে, রাস্তার উপর থেকে জেমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, উপজেলার কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর (হঠাৎ পাড়া) গ্রামের মতিউর রহমান ও তার স্ত্রী রওশন আরা বেগম, দুইজন মিলে উপজেলার বেনীপুরে রাজশাহীর ফয়সাল অমিত এর জমির উপরে একটা কোচিং সেন্টার চালিয়ে আসছিলেন। জেম সহ তার দলবল মতিউর ও রওশন আরার কাছে মাঝেমধ্যে চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা দিতে না পারায় ২৭/১২/২০২৪ তাং সকাল ১০টার সময় সেইখানে গিয়ে জেম সহ বাকি আসামিগণ দলবদ্ধ ভাবে আবার চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে না পারায়, ঐ জমির উপরে থাকা জমির মালিক অমিত এর২৫হাজার ইট ট্রলি গাড়ীতে করে নিয়ে যায় আসামিগণ। যার মূল্য আনুমানিক ২লক্ষ ৫০হাজার টাকা। সেখানে বাধা দিতে গেলে রওশন আরা ও তার স্বামীকে, এলোপাথাড়ি মারধর করে ও টেনেহিঁচড়ে কাপড়চোপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। এবং কোচিং সেন্টারের চেয়ার টেবিল বোড ভাংচুর করে ফেলে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ১০হাজার টাকা।
সুস্থ হওয়ার পরে ১০জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জনকে অঙ্গাতনামা আসামী করে, নাচোল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন রওশন আরা। জার মামলা নম্বর ১২।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews