1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষার বিদ্যাপিঠ নাচোল মহিলা কলেজের ২দিন ব্যাপি তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩১ জানুয়ারী সকাল ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ও উৎসব উপকরণ বিতরণ করা হয়। ওই দিন সন্ধায় আলোক সজ্জার উদ্বোধন করেন অবসর প্রাপ্ত উপসচিব এএইচএম আব্দুল্লাহ। অনুষ্ঠানের ২য় দিন ১ ফেব্রুয়ারী নিবন্ধনকৃত শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উৎসব অনুষ্ঠানে মিলিত হয়। পরে বেলা ১১টায় নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও যুগ্ন সচিব (অবসরপ্রাপ্ত) ইরতিজা আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অতিথিবৃন্দ স্মৃতি স্মারক ও মরোণোত্তর সম্মাননা স্মারক উন্মোচন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল সানাউল্লাহ। অত্র কলেজ প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য গুনিজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত উপসচিব এএইচএম আব্দুল্লাহ, বাংলাদেশ আর্মি ট্রেনিং এন্ড সাইন্স ইন্সিটিউিটের উপাচার্য ও ট্রেজারার ড.শামিমরেজা মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. ইসাহাক আলী ও সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews