1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ইব্রাহীম:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্কুল, মাদ্রারাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩”তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১’টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা পরিষদের প্রশাসক (উপজেলা নির্বাহী অফিসার) নীলুফা সরকার।

এসময় কমিটির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪’ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩’তম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এবছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ ও দীর্ঘ লম্ফ, চাকতি ও গোলক নিক্ষেপ ইভেন্টে বালক ও বালিকা (বড়দের),বালক বালিকা(ছোটদের) মাধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews