1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মনিরুল ইসলাম নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নেজামপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী ডাঃ এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২আসনের (সাবেক) সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার ইসলাম আনোয়ার, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, গোমস্তাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন।

এছাড়াও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews