1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মনিরুল ইসলাম নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা বিএনপি দলের আয়োজনে শুক্রবার বিকেলে রেলস্টেশন মাঠে নাচোল উপজেলা বিএনপি নেতা ও নাচোল সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতুদ্দৌলা, (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, সদস্য সারোয়ার জাহান, সদস্য ইসমাইল বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মন, জেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, জেলা জিয়া সাইবার ফোর্স সাংগঠনিক সম্পাদক আসগার হাসান রোমিও।

এছাড়াও বিএনপি নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুল আক্তার ও আব্দুর রহিম সহ জেলা ও উপজেলা বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়া সহ দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews