1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র যোগদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইব্রাহীম নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার তাঁর কর্মস্থল নাচোল উপজেলায় যোগদান করেন।

নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা- কর্মচারীরা। আজ মঙ্গলবার (৮জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে কামাল উদ্দিন ৩২তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

এসময় বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও নীলুফা সরকার। সদ্য নবাগত ইউএনও কামাল উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে বলেন যে, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দ্বায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন যোগদানের আগে, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫’তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এছাড়াও সদ্য বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews