উক্ত বিশাল সমাবেশ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তসির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কৃষক দলের উপজেলা সভাপতি সাহিদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, মিম সহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেছেন গণআন্দোলনে নিহতদের শহীদের মর্যাদা দিতে হবে। সেই সাথে স্বৈরাচার হাসিনা সরকারের তৈরি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করতে হবে। শেখ হাসিনাসহ তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.