1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

রাজশাহী রেঞ্জ পুলিশের পারফরমেন্স ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের পারফরমেন্স ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের সকল জেলা ও ইউনিটসমূহের সাথে গত মার্চ মাসের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান। তিনি রেঞ্জের বিগত দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রেঞ্জের অধীন সকল জেলা ও ইউনিটসমূহকে ভবিষ্যৎ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাকসহ অন্য কর্মকর্তাগণ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার ছাইদুল হাসানসহ অন্যান্য পুলিশ সুপারসহ রাজশাহী ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্স’র প্রণীত অভিন্ন নীতিমালার আলোকে গত মার্চ মাসে রেঞ্জের শ্রেষ্ঠ পারফরমেন্সধারী সদস্যগণকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে যারা শ্রেষ্ঠ হয়েছেন, সার্কেল অফিসার নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, শ্রেষ্ঠ এসআই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আকতারুজ্জামান।
এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছেন চাঁপাই নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews