1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শিবগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র সহযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২ দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ-১ আসেনর এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ।
প্রসঙ্গগত উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews