1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

নাচোলে ফলক ছাড়াই উদ্বোধন, দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ইব্রাহীম বাবু নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্মিত বর্জ শোধনাগার নামফলক ছাড়াই উদ্বোধন করা হযয়েছে প্রায় ৬ কোটি টাকায় নির্মিত বর্জ শোধনাগার এর আয়তন প্রায় ১১বিঘা। শোধনাগারের বাইরে বর্জ(ময়লা)’র স্তুুপ। ময়লার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়েপড়েছে।

গত (০৭ জুলাই) উদ্বোধনী ফলক ছাড়াই বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

পৌরসভার নির্বাহী খায়রুল ইসলাম জানান, ২০২৩ সালের ১২ মার্চ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (NMWSSP)’র আওতায় সদর ইউনিয়নের (লক্ষণপুর- দরবেশপুর)গ্রামে খাড়ির ধারে সমন্বিত বর্জ ব্যবস্থাপনা সুবিধা (Integrated Waste Management Facility) স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

নাচোল পৌরসভার বর্জ ওই শোধনাগারে ফেলার জন্য একটি আধুনিক বর্জ শোধনাগার নির্মানের উদ্বোধন করা হয়েছিল। গত ৭ জুলাই ওই শোধনাগারের বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হলেও উদ্বোধনী ফলক স্থাপন করা হয়নি। ওই শোধনাগারের বাইরে রাস্তাঘেঁষে ময়লার স্তুপ রয়ে গেছে। বর্তমানে ময়লার দুর্গন্ধে ঐ এলাকায় বসবাসকারী ও সদর ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

শোধনাগারের পার্শবর্তী সাবের আলীর স্ত্রী নীলুফা বেগম, রুবেল আলীর স্ত্রী জবেদা, মইনুদ্দিনের স্ত্রী নাজমা বেগম, জয়নুদ্দিন ও ইনসান আলী তাদের অভিযোগে জানান, পূর্র্বের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী নিকট অভিযোগ করলে তারা উল্টো আমাদের ওই স্থান থেকে বাড়ি সরিয়ে নিতে বলেন। আমরা অসহায় গরীব, ভুমিহিন মানুষ।

এদিকে শোধনাগারের শ্রমিকদের নিদৃষ্ট পোশাক ছাড়াই অস্বাস্থ্যকার পরিবেশে কাজ করতে দেখা গেছে। এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মাহবুবুল আলম জানান, এই কাজটি পূর্বে ইঞ্জিনিয়ার ইউসুফ আলী শুরুকরেছিলেন। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, শ্রমিকদের পোশাক, ময়লার স্তুুপ না সরিয়ে তড়িঘড়ি করে উদ্বোধন করা এবং নির্মানকাজের সাথে উদ্বোধনী ফলকের খরচ ধরা আছে কিনা তা জানা নেই।

এ ব্যাপারে সদর ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৬কোটি টাকা ব্যয়েনির্মিত শোধনাগারটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণ ময়লার ‘প গড়েতুলেছে শোধনাগারের বাইরে, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, তিনি সদ্য যোগদান করেছেন, এ বিষয়ে আমার জানানেই তবে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews