চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট জিসি টাপ্পু হতে চকপাড়া বিওপি ও জামতলা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৯ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার সহ অন্যান্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.