1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ, হুইলচেয়ার ও লাঠি বিতরণী অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু ও বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অন্যরা।

এছাড়া সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে পল্লী সমাজসেবা- আরএসএস মাতৃকেন্দ্র ও প্রতিবন্ধী ঋণ নিয়ে স্বাবলম্বী তিনজনকে পুরস্কার, ৬ জনকে হুইলচেয়ার ও ৪ জনকে লাঠি দেয়া হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews