1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর-উপজেলা ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার জাহান সুজনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এখলেসুর রহমান পলাশ, আতিকুর রহমান, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমানসহ অন্যরা।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাবের সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা হয়। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews