1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে।

প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসবিসি) প্রকল্পের আয়োজনে গত ২৫ জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ২৭ জানুয়ারি (সোমবার) শেষ হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, ইসলামিক ফাউন্ডেশনম্নের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews