1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

শিবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক স্বপন। এ সময় তিনি বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবানদের উচিত এসব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মাদ্রাসার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক তরুল ইসলাম, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব ও মাওলানা আনজারুল ইসলামসহ অন্যরা। শেষে দোয়া মোনাজাত করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews