1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্যানারে। এ কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তঃনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেললাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। তাদের ৮ দফা দাবীর মধ্যে প্রধান দাবি হলো চাঁপাইনবাবগঞ্জকে আন্তঃনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, এ অঞ্চলের রেল  থাকলেও আন্তঃনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয়। তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বুধবার (১৪ মে) বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে আবিরের সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন জুয়েল।
ট্রেন অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, ৩নং ওয়ার্ড কাউন্সিল রবিউল ইসলাম রবি, জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সভাপতি জমশেদ আলী স্বাগত বক্তব্য দেন। ট্রেন অবরোধ কর্মসূচীতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তারা ৮ দফা দাবী তুলে ধরে বলেন নুন্যতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা জানান তারা। এসময় রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলন কারীদের আশ্বস্ত করেন স্টেশন মাস্টার ওবায়দুল হক। তার আশ্বাসে ট্রেন অবরোধ কর্মসূচী তুলে নেন আন্দোলন কারীরা।
মানববন্ধনে এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সুজনের জেলা সহ- সভাপতি মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলার সর্বস্তরের জনগণ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews