1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল ট্রেন অবরোধ ও মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবী আদায়ে ১৪ মে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী’র বাস্তবায়নে উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভবনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সুজনের জেলা সহ-সভাপতি মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, জেলা সহ-প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ ও সাধারণ সম্পাদক জারিফ হোসেন, সুজনের পৌরসভার সভাপতি জমশেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের ৮ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলার সকল স্তরের জনগণ কে বুধবারের অবরোধ কর্মসূচীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews