1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের উদ্যোগে মতামত বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা বাল্য বিয়ে প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে।
প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের  খাসের হাট নামক স্থানে একটি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ৫ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ৭ মে (বৃহস্পতিবার) শেষ হয়।
কলমদর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী ও পাঁকাটোলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেত এর সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণটি সমন্বয় করেন। তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) তনয় কুমার, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান ও বিনোদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম  ওয়াহিদুজ্জামান বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার এসআই তনয় বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে।
প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে ইমাম ও পুরোহিতদের নিকট থেকে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে উপস্থিত ইমামদের অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews