1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে ৬৫৩ জন পেলেন ফ্রি চিকিৎসা সেবা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ  কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মডেল মসজিদে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, আটক-৩ ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ: ভারতীয় গরু-মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা গ্রহণ ও অধিকার রক্ষায় বর্ণাঢ্য প্রচার অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের উদ্যোগে মতামত বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
আজ (২৬ মে) রাত ১২টা হতে ভোর ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। উক্ত জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
৫৩ বিজিবি উল্লেখ করেন, চলতি মে মাসে ৫৩ বিজিবি ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮৬ হাজার টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews