1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ: ভারতীয় গরু-মদ জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৩ বিজিবি’র পৃথক ৬টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ
জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ১ টা হতে সকাল সাড়ে ৭ পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
৫৩ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।  যার আনুমানিক সিজার মূল্য  ৫২ হাজার টাকা। এদিকে মাসুদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে ১টি এবং জহুরপুর বিওপি কর্তৃক নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ৩টি, বাখেরআলী বিওপি কর্তৃক নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ৪টি, ফরিদপুর বিওপি কর্তৃক উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ৪টি এবং মনাকষা বিওপি কর্তৃক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ২টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
উক্ত জব্দকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ সাতাশি হাজার টাকা।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews