1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপরই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধাগণের নামাঙ্কিত স্মৃতিফলক এবং হরিমোহন সরকারি কলেজ ও সার্কিট হাউজের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ৮:৩০ টায় ডা. আ. আ. ম. মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন বাহিনী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাগণ নবীন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে দেশের জাতীয় পতাকা হস্তান্তর করে।
সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকাল ৩ টায় ডা. আ. আ. ম. মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহায়তায় একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews