1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে নৌকার জয়

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
সোহেল রানা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
নির্বাচনী এলাকা ৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ -১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (নৌকা)’র প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ আসনে ১৫৮টি ভোট কেন্দ্রে পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক) প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী (কেটলি) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১২৪ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শামসুল হোদা (মোমবাতি) প্রতীকে ৭৫৪ ভোট, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন) প্রতীকে ২ হাজার ৯৩৯ ভোট, জাতীয় পার্টি আফজাল হোসেন (লাঙ্গল) প্রতীকে ৭৬৬ ভোট ও এনপিপির আব্দুল হালিম (আম) প্রতীকে পেয়েছেন ৫৩০ ভোট।
নির্বাচনী এলাকা ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট ৩টি উপজেলা নিয়ে এ আসনে ১৮২টি কেন্দ্রে ১ লক্ষ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নৌকা)র প্রার্থী বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল) প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট, বাংলাদেশ কনগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (ডাব) প্রতীকে ৯০৭ ভোট, জাতীয় পার্টি আব্দুর রশীদ (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ১০৬ ভোট ও বিএনএফের আজিজুর রহমান (টেলিভিশন) প্রতীকে পেয়েছেন ৩৩২ ভোট।
নির্বাচনী এলাকা ৪৫ চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে ১৭২টি কেন্দ্রে (নৌকা) প্রতীকে ৯১ হাজার ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন (নোঙর) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট, বিএনএফ কামরুজ্জামান খাঁন (টেলিভিশন) প্রতীকে ৮৪১ ভোট, এনপিপওর নাহিদ আহমেদ (আম) প্রতীকে ১ হাজার ৪০ ভোট পেয়েছেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews