1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা শিবগঞ্জ 

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম সেবা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এদের মধ্যে নির্বাচিত হন জেলার শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই সাইফুল ইসলাম, শিবগঞ্জ থানার ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই এসলাম আলী, সদর মডেল থানার শ্রেষ্ঠ এএসআই জাকারিয়া হোসেন, শ্রেষ্ঠ সার্জেন্ট অভিজিৎ দত্ত এবং বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেহেদী হাসান, রিজার্ভ অফিস নারী বিথী রানী মন্ডল সহ কে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করে। এছাড়াও মাননীয় আইজিপি কর্তৃক প্রদত্ত উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি অর্থ পুরস্কার জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পক্ষে এসআই মাহাফুজুর রহমানের নিকট প্রদান করা হয়।
সূত্রে জানা গেছে, পুলিশ সুপার জানায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews