1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

ভোলাহাটে বিএসএফের গুলিতে বাংলাদশী জেলে আহত 

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসসিএফের গুলিতে এক জেলে আহত হয়েছেন। আহত ব্যক্তি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের কুদ্দুস আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২৪)। রবিবার ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে ভারত-বাংলাদেশের সিমান্ত মহানন্দা নদীতে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল গোলাম কিবরিয়া জানায় ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীর কে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুরুতর আহত হন।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন জানায় ভোর সোয়া ৪ টার দিকে জাহাঙ্গীর নামের ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলে চিকিৎসা সেবা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
উক্ত ঘটনার বিষয়ে জানতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায় আহত ব্যক্তির ডান হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews