1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসহ আটক-১ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইয়ের বালিয়াডাঙ্গা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে মোড়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন উদ্ধার আটক-৩ 

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একশত গ্রাম হেরোইন উদ্ধার করেছে ডিবি আটক-৩।
শনিবার (৩০ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়া থেকে মাদকদ্রব্য হেরোইনসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান, (বিপিএম, পিপিএম সেবা)’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামি দুলাল হোসেন (৩৬), খাইরুল ইসলাম (৩৫) কে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আসামিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে জড়িত অপর আসামি জুলফিকার আলী ভুট্টু (৪৬) শাজাহানপুর পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয় ।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় ডিবি ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews