1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

পুরাতন ষ্টেডিয়ামে ঈদের জামাত সাড়ে ৭টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সোয়া ৮টায় 

  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
চাঁপাাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় পুরাতন জেলা ষ্টেডিয়ামে। নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া কিছু খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা দিলে জেলা মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ  ও কোর্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে নামাজ অনুষ্ঠিত হবে বলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এরইমধ্যে জেলার প্রতিটি ঈদগাহ মাঠ রং ও পরিস্কার-পরিচ্ছন্ন করে নামাজ আদায়ের জন্য পরিবেশ তৈরী করা হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৭১টি , শিবগঞ্জে ১৫৯ টি, গোমস্তাপুরে ১১৪ টি, নাচোলে ৬০ টি এবং ভোলাহাটে ৩১টি ঈদগাহসহ খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে আবহাওয়া অনুুকুলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে এবং সকাল সোয়া ৮ টায় নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বিকল্প হিসেবে জেলা মডেল মসজিদসহ অন্যান্য মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews