1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

সোনামসজিদ স্থলবন্দরে হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে হিটস্ট্রোকে রুহুল আমিন (৪২) নামে এক ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পানামা পোর্টের ভিতর দায়িত্বপালন অবস্থায় অতিরিক্ত গরমে ট্রাফিক পরিদর্শক রুহুল আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে শিবগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দরের অধীনে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল।
তিনি জানান, মৃত অবস্থায় রুহুল আমিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবর্তীতে ইসিজি করে দেখা গেছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুরে নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews