1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
তার আগে র‍্যালি, দেয়ালিকা প্রদর্শন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলী,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বিচারক নরেশ চন্দ্র সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, স্থানীয় সরকার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম পিপিএম সেবা), সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলায়মান বিশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক হুমায়ন কবীর সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews