1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জে সুজনের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে’ আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুজনের আয়োজনে জেলা কমিটি ও সদর উপজেলা এবং পৌর শাখা আয়োজন করে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুজন-চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আসলাম কবীর।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট শামশুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র আইনজীবী ইশাহাক, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ ও চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ডা. সামাদ, সুজন-এর সদর উপজেলা সভাপতি অ্যাভোকেট নুরে আলম সিদ্দিকি আসাদ ও সাধারণ সম্পাদক জারিফ হোসেন, ভোলাহাট উপজেলা সম্পাদক বিএম রুবেল আলী, জেলা সুজনের অর্থ সম্পাদক ফারুক চৌধুরী, শিবগঞ্জ উপজেলা সুজনের সাধারণ সম্পাদক এ কে এস রোকন, রোভার স্কাউট প্রতিনিধি শেখ নাসিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাহিন খানসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছেন। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন।
আরও বলেন সুজন- দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের জন্য আন্দোলন করে আসছে। সবার অংশগ্রহণে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews